২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হর্ন বাজিয়ে নাশকতার প্রতিবাদ

এক মিনিট গাড়ির হর্ন বাজিয়ে বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে নাশকতা ও যানবাহনে পেট্রোল বোমায় মানুষ পোড়ানোর প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর পরিবহন শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 06:54 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃহস্পতিবার দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বাস ও ট্রাক মোটর শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবিসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

একইদিন সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। এতে সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বক্তব্য রাখেন।

এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বেলা ১২টা ৪৫ মিনিট থেকে ১টা পর্যন্ত অবস্থান নিয়ে মানববন্ধন করে বিভিন্ন পেশার মানুষ।

রেলগেট এলাকার একটি মানববন্ধনে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম।