২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বন থেকে নারীর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গজারী বন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 01:12 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কালামপুর এলাকার বাসিন্দারা বনের ভেতর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় বলে কালিয়াকৈর থানার এসআই রাজীব খান জানান।

নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে গোলাপী রংয়ের সালোয়ার, শেমিজ ও স্যুয়েটার ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও এসআই রাজীব জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে সিরাজ জুট মিলের পাশে গজারী বনের ভেতর লাকড়ি কুড়াতে গেলে কয়েকজন লাশটি দেখতে পায়।”

ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।