যশোর বিজিবি ক্যাম্পে ককটেল নিক্ষেপ
যশোরের ঝুমঝুমপুরস্থ বিজিবির ২৬ ব্যাটালিয়নের ক্যাম্পে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা বিজিবির ক্যাম্পের মধ্যে হাতবোমাটি ছুড়ে মারে।
যশোর-নড়াইল সড়কের পাশে বিজিবির ক্যাম্পটি অবস্থিত।
“রাস্তার উপর থেকে ককটেল ছুড়ে মারা হলেও এর বিস্ফোরণে কেউ হতাহত হয়নি,” বলেন জাহাঙ্গীর।
কোতোয়ালি থানার ওসি ইনামুল হক জানান, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে।
