২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি হলে হাতবোমা বিস্ফোরণে শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে হাতবোমা বিস্ফোরণে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 11:49 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

আহত আকরাম চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি সূর্যসেন হলের ৫৭০ নম্বর কক্ষে থাকেন।

বুধবার রাত সোয়া ৮টার দিকে বিস্ফোরণে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

তিনি বলেন, “বিস্ফোরণে আকরাম ডান পায়ে আঘাত পেয়েছেন।”

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হলের বারান্দায় হঠাৎ বিস্ফোরণ ঘটলে কাছেই দাঁড়ানো আকরাম আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তবে কারা ওই বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে হল কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

বিএনপি জোটের অবরোধ-হরতালে এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমাবাজির ঘটনা ঘটেছে।