২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ভটভটি চাপায় গৃহবধূ নিহত

নওগাঁর মান্দায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

নিহত জাহানারা বেগম (৩৫) উপজেলার চকতোয়ার গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, বুধবার দুপুর ২টার দিকে উপজেলার জলছত্র মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে তিনি বলেন, জাহানারা নওহাটা বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। জলছত্র এলাকায় যাত্রীবাহী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভটভটিটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন ওসি মোজাফফর।