২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের সদরে অস্ত্র ও ইয়াবাসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 04:19 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

পুলিশ বলছে, গ্রেপ্তার জসিম উদ্দিন খোকনের (৩৫) বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপহরণসহ ১৫টি মামলা রয়েছে। তিনি উপজেলার ভারুয়াখালী এলাকার অহিদুল আলমের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন জানান, বুধবার ভোররাতে ভারুয়াখালীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৩০০ ইয়াবা, একটি বন্দুক (এলজি) ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় খোকনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।