২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় রেলে নাশকতার চেষ্টাকালে আটক ১

বিএনপি জোটের অবরোধের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে নাশকতার চেষ্টার সময় এক কিশোরকে আটক করেছে আনসার সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 01:32 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

আটক ১৩ বছর বয়সী ওই কিশোর (নাম পরিচয় প্রকাশ করা হলো না) উপজেলার কাইয়ুমপুর গ্রামের বাসিন্দা।

আখাউড়া রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক জানান, মঙ্গলবার রাতে কসবার নয়নপুর এলাকায় রেললাইনের তিনটি ক্লিপ খুলে পালিয়ে যাচ্ছিল ওই কিশোর। এ সময় সেখানে দায়িত্বরত মুনসুর নামে এক আনসার সদস্য তাকে আটক করেন।

“পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ছেলেটি নাশকতা চালানোর কথা স্বীকার করেছে।”

বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইয়াছিন।