২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিয়েতে ব্যর্থ হয়ে মেয়ের বাবাকে হত্যা

চট্টগ্রামে এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখাত হয়ে তার বাবাকে খুন করেছে বিবাহিত এক যুবক ও তার সহযোগীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 09:13 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় এ ঘটনায় নিহত মো. ইদ্রিস (৫০) ওই এলাকার বাসিন্দা।

সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকার তোফায়েল ও ওসমানের সঙ্গে ইদ্রিসের ছোট ভাই মফিজের বিরোধ ছিল। দুই পরিবারের মধ্যে বিরোধের পরও ইদ্রিসের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় ওসমান।

কিন্তু ওই প্রস্তাবে সাড়া না দিয়ে ইদ্রিস অন্যত্র তার মেয়েকে বিয়ে দেন। মঙ্গলবার ইদ্রিসের সদ্য বিবাহিত মেয়ে শ্বশুড় বাড়ির লোকজন নিয়ে বাড়িতে আসে।

“মেয়েকে বিদায় দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোফায়েল ও ওসমান সহযোগীদের নিয়ে ইদ্রিসকে লক্ষ্য করে গুলি ছুড়ে।”

রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালি উল্লাহ ওলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত ইদ্রিসকে হাসাপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ওসি বলেন, ওসমান বিবাহিত হওয়ার পরেও ইদ্রিসের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। এর মধ্যেই রোববার ইদ্রিস তার মেয়ের বিয়ে দেন।