২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোমাসহ ৪০ শিবিরকর্মী আটক

গাজীপুরের মধ্যভুরুলিয়া এলাকায় একটি কোচিং সেন্টার থেকে বোমাসহ ৪০ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 08:20 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

মঙ্গলবার সন্ধ্যায় অপটিম কোচিং সেন্টারে এ অভিযানে চারটি হাতবোমা, সরকার বিরোধী  লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপটিম কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।

সেখান থেকে ৪০ শিবিরকর্মীকে আটক এবং চারটি  হাত বোমা, দুইটি বড় ব্যানার, সরকার বিরোধী বিপুল পরিমাণ লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, কোচিং সেন্টারটি শিবির নেতা-কর্মীরা পরিচালনা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।