২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে আরেকটি অর্ধগলিত লাশ

কক্সবাজারের মহেশখালীর ধলঘাটার হাঁসের চর এলাকায় সাগরে আরেকটি ভাসমান অর্ধগলিত লাশ পাওয়া গেছে, যেটি সম্প্রতি ডুবে যাওয়া ট্রলারের যাত্রীর বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এর আগে সোমবারও একই এলাকা থেকে অর্ধগলিত এক ব্যক্তির মৃতদেহ  উদ্ধার করা হয়েছে।

মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, সাগরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ৩০/৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, মৃতদেহটি সম্প্রতি কুতুবদিয়া এলাকায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের কোনো নিখোঁজ ব্যক্তির হতে পারে।  

গত বৃহস্পতিবার কুতুবদিয়া চ্যানেলের খুদিয়ারটেক পয়েন্টে অন্তত ৬০ জন যাত্রী নিয়ে এফবি ইদ্রিস নামের একটি ট্রলারটি ডুবে যায়। ওইদিন ট্রলারসহ ৪৩ জনকে এবং শুক্রবার ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।