২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে দুই ট্রলারে অর্ধলক্ষ ইয়াবা, আটক ৮

কক্সবাজারের টেকনাফে নাফনদীর মোহনায় দুটি ট্রলার থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আট মাঝিমাল্লাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 04:29 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বুধবার ভোরে শাহপরীর দ্বীপ বদরমোকাম এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

আটকরা ট্রলার দুটির মাঝিমাল্লা। সবার বাড়ি মহেশখালীতে। তবে, কারও পরিচয় জানা যায়নি।

বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে নদী পথে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে বিজিবির বিশেষ তিনটি দল অভিযান চালায়।  

“ট্রলারে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায় এবং আট মাঝিমাল্লাকে আটক করা হয়।”

ট্রলার দুটি জব্দ করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অধিনায়ক জাহিদ।