ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন
ময়মনসিংহ শহরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত মেহেদী হাসান অন্তর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, সোমবার রাতে শহরের আকুয়া ভাঙ্গারপুল এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন অন্তরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে অন্তরকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
