২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের বোমায় আরো এক চালকের মৃত্যু

লক্ষ্মীপুর সদরে অবরোধ সমর্থকদের ছোড়া হাতবোমায় আহত পিকআপ ভ্যান চালক কামাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 09:47 AM

Updated : 25 Apr 2022, 12:58 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ ও হরতালের মধ্যে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বাদামতলী এলাকায় চালবোঝাই ওই পিকআপ ভ্যানে বোমা হামলা চালানো হয়।

এতে চালক কামাল (৩৫) ছাড়াও ভেতরে থাকা যাত্রী মো. জুয়েল হোসেন (২১) ও মোহাম্মদ মিলন (২০) আহত হন বলে লক্ষ্মীপুর সদর সার্কেলের এএসপি নাসিম মিয়া জানিয়েছিলেন।

আহতদের প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই কামালকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি অবরোধের ঘোষণা দেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে যানবাহনে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে অবরোধকারীদের পেট্রোল বোমায় দগ্ধ হয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

পুরনো খবর:

লক্ষ্মীপুরে পিকআপে বোমা, আহত ৩