মিরপুরে দোতলা বাসে আগুন
অবরোধের মধ্যে হরতালের রাতে রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নীলুফার ইয়াসমিন জানান, সোমবার রাত ৮টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় ওিই বাসে আগুন দেওয়া হয়।
তিনি জানান, অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
গত ৫ জানুয়ারি থেকে সারাদেশে অবরোধের পাশাপাশি মাঝেমধ্যেই হরতাল করছে বিএনপি জোট, যাতে প্রতিদিনই নাশকতার ঘটনা ঘটছে।
রোববারও রাজধানীর মতিঝিলে একটি গ্যারেজে আগুন দেওয়া হলে দুটি বাস পুড়ে যায়। এছাড়া ঢাকার আদালত পাড়া ও নিউ মার্কেট এলাকায় আরও দুটি বাসে আগুন দেওয়া হয়।
