২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপাহার সীমান্তের ওপারে বাংলাদেশি যুবক আটক

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ওপারে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সোমবার ভোরে আটক মোবারক আলী (২৫) সাপাহার উপজেলার উত্তরপাতারী গ্রামের বাক্কার আলীর ছেলে।

বিজিবির ১৪ আদাতলা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভোর ৪টার দিকে সীমান্তের ২৪৪ মেইন পিলার এলাকার পশ্চিম পাশের নদী দিয়ে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ ৮২ ব্যাটালিয়নের নাইওর কুড়ী কোম্পানির টহলদল মোবারক আলীকে আটক করে। 

ওই ব্যক্তিকে ফেরত চেয়ে দুপুরে বিজিবির পক্ষ থেকে ভারতের নাইওর কুড়ী বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সুবেদার বাশার আরও জানান, মোবারক আলীকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানায় সোপর্দ করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে।