২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে মসজিদ ফটকে বোমা বিস্ফোরণ

বিএনপি-জামায়াত জোটের হরতালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কেন্দ্রীয় মসজিদের ফটকে হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

পুলিশ জানায়, এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এতে জড়িত সন্দেহে দুই জামায়াত নেতাকে আটক করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, রোববার রাত ৯টার দিকে মসজিদের ফটকের সামনে পর পর দুটি হাতবোমার বিস্ফোরণ হয়।

আটকরা হলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ ও সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, জানান তিনি।

টানা অবরোধের মধ্যে রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট, যা শেষ হবে বুধবার ভোর ৬টায়।