২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে গলিত লাশ উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপজেলায় সাগর উপকূলে একটি গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার দুপুরে ধলঘাটা ইউনিয়নের হাঁসের ডেইল এলাকায় ৩০/৩৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

লাশটি কয়েকদিন আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবিতে নিখোঁজ কোনো ব্যক্তির হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

কুতুবদিয়া থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, দুপুর ১টার দিকে লাশটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ দেড়টার দিকে ঘটনাস্থলে যায়।

পচা-গলা মৃতদেহটির ৩০ থেকে ৩৫ বছর বয়সী কোনো ব্যক্তির।

“ধারণা করা হচ্ছে, লাশটি কুতুবদিয়ায় সংঘটিত ট্রলারডুবির ঘটনায় মৃত্যুর শিকার কোনো ব্যক্তির হতে পারে,” বলেন ওসি।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খুদিয়ারটেক পয়েন্টে এফবি ইদ্রিস নামের ট্রলারটি ডুবে যায়। এরপর ৪৩ জনকে জীবিত এবং পরদিন ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।