টেলিটকের ‘বর্ণমালা’ উদ্বোধন
ভাষার মাসে বইমেলায় টেলিটক প্যাভিলিয়ন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টেলিটক নিয়ে এসেছে নতুন প্যাকেজ ‘বর্ণমালা’।
সোমবার টেলিটক বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার মেলার প্রথমদিনে সাশ্রয়ী কলরেট ও স্বল্প মূল্যের ডাটা সুবিধাসম্বলিত নতুন এ প্যাকেজ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) জনাব মো. শাহ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এবছরের অমর একুশে গ্রন্থমেলার মূল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটক।
