নাশকতার অভিযোগে চট্টগ্রামে শিবিরনেতা গ্রেপ্তার
নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীতে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাসির (২৫) এনায়েত বাজার ওয়ার্ড ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক।
রোববার সকালে কোতোয়ালী থানার চৈতন্য গলি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি এনায়েত বাজার ও জুবলী রোড এলাকায় নাশকতার ‘হোতা’ বলে পুলিশের দাবি।
কোতোয়ালী থানার এসআই মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসির গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের আগে এনায়েত বাজার মোড়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতাসহ বেশ কিছু মামলার আসামি।
অবরোধ ও হরতালে তার নেতৃত্বে নগরীর তিনপুলের মাথা, জুবলী রোড ও বিআরটিসি মোড় এলাকায় নাশকতা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
