২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে স্কুলছাত্রীকে এসডি নিক্ষেপ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেম প্রত্যাখান করায় পরিবারের সদস্যদের সামনেই এক স্কুলছাত্রীকে এসিড মেরেছে তাদের নিকটাত্মীয় এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 11:35 AM

শুক্রবার উপজেলার বান্টি উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

গুরুতর দগ্ধ মেয়েটিকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সে উপজেলার বান্টি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

মেয়েটির বড়ভাই সাংবাদিকদের জানান, এসিড নিক্ষেপকারী আল আমিন তাদের আত্মীয়। সে প্রায়ই তার বোনকে উত্ত্যক্ত করত।

বৃহস্পতিবার বান্টি উত্তরপাড়ায় তাদের গ্রামের বাড়িতে তার বোনকে একই গ্রামের সাদেকের ছেলে বাটিক কারখানার শ্রমিক আল আমিন (২২) প্রেমের প্রস্তাব দেয়।

মেয়েটি প্রস্তাব প্রত্যাখান করলে আল আমিন ক্ষিপ্ত হয়।

এর জেরে শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ি ঢুকে পরিবারের সদস্যদের সামনে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় আল আমিন।

এসিডে তার বোনের কপাল, দুগাল ও চোখের উপরে কিছু অংশ ঝলসে গেছে বলে জানান তিনি।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এসিড নিক্ষেপকারী আল আমিনকে ধরার চেষ্টা চলছে।