বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা
সাতটি শ্রেণিতে ২০১৪ সালের সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে বাংলা একাডেমি।
পুরস্কারজয়ীরা হলেন- কবিতায় শিহাব সরকার, কথাসাহিত্যে জাকির তালুকদার, প্রবন্ধে শান্তনু কায়সার, গবেষণায় ভুঁইয়া ইকবাল, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ভ্রমণে মঈনুস সুলতান এবং শিশু সাহিত্যে খালেক বিন জয়েনউদ্দীন।
বৃহস্পতিবার একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পুরস্কারজয়ীদের নাম প্রকাশ করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিন প্রধামন্ত্রী শেখ হাসিনা নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এ বছর মোট সাতটি শ্রেণিতে সাতজনকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হচ্ছে। অনুবাদ, নাটক, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে কাউকে এবছর নির্বাচিত করা হয়নি।
