২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ফাঁসির আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 11:34 AM

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মৃত্যদণ্ডের সাজা ছাড়াও জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতিসহ চার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসার গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আলাউদ্দিন বলেন, কদমতলী এলাকায় মো. রফিক নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে জাকির হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার দণ্ড দিয়েছিল নারায়ণগঞ্জের একটি আদালত।

তার বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান তিণি।