২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ীতে ট্রাকে পেট্রোল বোমা

গাইবান্ধার পলাশবাড়ী ‍উপজেলায় একটি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল সমর্থকরা। তবে, এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 11:33 AM

শনিবার রাত ১১টার দিকে  উপজেলার মহেশপুর ব্র্যাক মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

পেট্রোল বোমা ট্রাকের উপরের ত্রিপল পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বলেন, রংপুর থেকে বিড়ি তৈরির তামাক নিয়ে শেরপুর যাচ্ছিল ট্রাকটি। পথে মহেশপুর-ব্র্যাক মোড় এলাকায় হরতাল সমর্থকরা চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের ত্রিপলে আগুন ধরে যায়।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়দের সহযোগিতায় ট্রাক চালক আগুন নিভিয়ে ফেলেন।