২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আটক ৩

রাজধানীর মোহাম্মদপুর থেকে দুইটি পৃথক অভিযানে দুই ইসলামী ছাত্রশিবির কর্মীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2015, 01:29 PM

Updated : 25 Apr 2022, 12:56 PM

মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, রোববার সকালের অভিযানে আটক ছাত্র শিবির কর্মী হাসিব ও ইস্রাফিল মিরপুর বাংলা কলেজের ছাত্র। পরে অপর অভিযানে আটক আলী কায়সার পিন্টু মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে লালমাটিয়া থেকে শিবির কর্মী হাসিব ও ইস্রাফিলকে মোহাম্মদপুর থানা জামায়াতে ইসলামীর ব্যানারসহ আটক করা হয়।

“আর বেলা ১২টায় মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক পিন্টুকে আটক করেছে।”

তিনি বলেন, “আটকরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের কাছে এমন তথ্য থাকায় তাদের আটক করা হয়েছে।”