ফেনীতে বাস-কর্ভাডভ্যান সংঘর্ষে নিহত ১
ফেনীতে যাত্রীবাহীবাস ও কভার্ডভ্যান সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন (২৮) ওই বাসটির চালকের সহকারী। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার নুর মিয়ার ছেলে।
মহিপাল মহাসড়ক থানার এসআই সালেহ আহম্মদ পাঠান জানান, বেলা ২টার দিকে ফেনীগামী যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত কবিরকে ফেনী সদর হাসপাতালে নিলে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফেনী মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
