জামালপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
জামালপুরে বিএনপি কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার বিকালে শহরে স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, শহরের স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির তালা বন্ধ কার্যালয়ে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন অভিযোগ করেন, সরকারি দলের ক্যাডাররা শহরের প্রকাশ্য মহড়া দিয়ে বিএনপির নেতাদের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। পরে তারা জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেয়।
