ঝালকাঠীতে ঝোপের মধ্যে নারীর গলিত লাশ
ঝালকাঠীর নলছিটি উপজেলার একটি ঝোপ থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
ওই নারীর নাম পরিচয় শনাক্ত করা যায়নি।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এসএম মাকসুদুর রহমান জানান, শনিবার সকালে উপজেলার বৈশাখিয়া গ্রামের ওই ঝোপে গলিত দেহ ও হাড়গোড় দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে বেলা ১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৃতদেহের সঙ্গে অর্ন্তবাস ও ওড়না দেখে লাশটি কোন নারীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
