২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ সীসা জব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে প্রায় ছয় টন সীসাবোঝাই একটি ট্রাক আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 03:26 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, শনিবার ভোর ৫টার দিকে আলমডাঙ্গা সদরের একটি তেল পাম্পের কাছ থেকে সীসা ভর্তি ট্রাকটি আটক করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপনে খবর পেয়ে বিজিবি সদস্যদের একটি দল ভোরে আলডাঙ্গার ওই তেল পাম্পের কাছে অভিযান চালায়। এ সময় একদল চোরাকারবারী বিজিবির টহল দলকে দেখে ট্রাক ফেলে পালিয়ে যায়।

"পরে বিজিবি ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ভেতর থেকে পাঁচ হাজার ৮৭৬ কেজি সীসা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।"

এ বিপুল পরিমাণ সীসা চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল বলে জানান বিজিবি কর্মকর্তা মনিরুজ্জামান।