চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১২ জন গ্রেপ্তার
অবরোধের মধ্যে চট্টগ্রামের তিন উপজেলার চার থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার জোরারগঞ্জ ও সীতাকুণ্ড থানা এবং সাতকানিয়া ও লোহাগাড়া থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিন জন ইসলামী ছাত্রশিবির, চারজন জামায়াতে ইসলামী ও পাঁচজন বিএনপির কর্মী।
এরা বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের দাবি।
