বাঘাইছড়িতে আগুনে পুড়ল দুই শতাধিক দোকান
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি মার্কেটে আগুন লেগে অন্তত ২০০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বাঘাইছড়ি থানার ওসি আজিজুল হক জানান, শনিবার ভোর পৌনে ৪টার দিকে সদরের ‘কালাম মার্কেটে’ আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ে।
“পাশের জেলা খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই সব দোকান পুড়ে ছাই হয়ে যায়।”
আগুনে দোকানগুলোর প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে না পারলেও শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা ওসি আজিজুলের।
