২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সন্ত্রাস বিরোধী সমাবেশ

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শরীয়তপুরে মানবন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 06:35 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

শুক্রবার সকালে শরীয়তপুর শহরের শহীদ মিনার এলাকায় এ মানবন্ধন পালিত হয়।

পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সাংস্কৃতিক জোটের নেতারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবদুর রহমান খান (দুলু), সম্মিলিত সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠী শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার সাহা প্রমুখ।