২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪

অবরোধে নাশকতার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরসহ বিএনপি- জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 11:45 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাঊল হাসান রেজা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জয়দেবপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপি সভাপতি মো. ফজলুল হক চৌধুরী মিতা (৪৮), ১৮নং ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক মো. আলী আকবর (৩৫), জামায়াতকর্মী হেলাল উদ্দিন (৩০) ও যুবদলকর্মী ইউসুফ আলী (৩০)।

মিতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে তিনটি মামলা ও অন্যদের বিরুদ্ধে বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে বলে জানান ওসি হাসান রেজা।