২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

জয়পুরহাটের  কালাইয়ে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 09:09 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতিয়র গ্রামের সাতশহর নামে দুশ বছরের পুরনো একটি পুকুর সংস্কারের সময় মূর্তিটি পাওয়া যায়।

পুলিশ জানায়, এটির ওজন ৮৮ কেজি এবং আনুমানিক মূল্য ৩২ কোটি টাকা।

কালাই থানার ওসি রমজান আলী বলেন, খবর পেয়ে পুলিশ বিকালে থেকে সাড়ে ৩ ফুট উচ্চতার ৮৮ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি  উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্রী দ্বীপক কুমারকে দিয়ে মূর্তিটি পরীক্ষা করার পর জানা গেছে, এটি কষ্টিপাথর দিয়ে তৈরি, যার মূল্য অন্তত ৩২ কোট টাকা হবে।

স্থানীয়রা জানান, সাতশহর নামের প্রায় দুশ বছরের পুরনো পুকুরটির ১০-১২ দিন ধরে সংস্কার কাজ চলছিল। বুধবার সকালে শ্রমিকরা বিষ্ণুমূর্তিটি দেখতে পায়। পরে পুকুরের মালিক জাহিদুল থানায় খবর দিলে পুলিশ গিয়ে মূর্তিটি থানায় নিয়ে যায়।