২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে রোববার হরতাল

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার টাঙ্গাইলে হরতাল ডেকেছে দলটি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 05:08 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা জানান, বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে মিছিল বের করার প্রস্তুতির সময় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে হরতাল সমর্থনে মিছিলের প্রস্তুতির সময় জেলা যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।