ঢাকায় বাসের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
রাজধানীর পল্লাবীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পূরবী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনায় নিহত নার্গিস আক্তার (২০) মিরপুরে কেজি গার্মেন্টের কর্মী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সকাল ৮টার দিকে ওই তরুণীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কাজে যাওয়ার পথে নার্গিস দুর্ঘটনার শিকার হন।
