রাঙ্গুনিয়ায় একজনকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে নিহত ফকির জিল্লুর রহমান (৪৫) ইসলামপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের বাসিন্দা।
রাঙ্গুনিয়া থানার ওসি অলিউল্লাহ অলি জানান, রাত ১০টার দিকে রাণীর হাট বাজারের কাছে ওই ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (জিল্লুর) উরুতে গুলির জখম রয়েছে।”
তবে জিল্লুরকে কে বা কারা গুলি করেছে তা জানতে পারেনি পুলিশ।
ঘটনার তদন্ত চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা অলি।
