চাঁদপুরে রোববার হরতাল জামায়াতের
জেলা জামায়াত আমির আব্দুর রহিম পাটওয়ারীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার চাঁদপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
জেলা জামায়াতের সেক্রেটারি বিল্লাল হোসেন মিয়াজী জানান, জেলা জামায়াত আমীরকে গ্রেপ্তারের প্রতিবাদে চাঁদপুর জেলায় আগামী রোববার (২৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।
বুধবার দুপুরে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের বাসভবন থেকে আব্দুর রহিম পাটওয়ারীকে পুলিশ গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে নাশকতাসহ বেশকিছু অভিযোগে কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম।
