২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে নৌপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌ-বাহিনীর প্রধান ভাইস এডমিরাল ফরিদ হাবিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 07:27 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার বিকালে নৌ বাহিনীর প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে করতে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি বাংলাদেশে সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।”

নৌ প্রধান এসময় রাষ্ট্রপতিকে আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য নৌ-বাহিনীর বার্ষিক প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

ফরিদ হাবিব এসময় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদকে বার্ষিক প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।