২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে গাড়ি ভাংচুর, টায়ারে আগুন

সুনামগঞ্জ শহরে অবরোধের সমর্থনে গাড়ি ভাংচুর ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের মল্লিকপুর, বৈঠাখালিঘাট, কাজির পয়েন্ট, ময়নার পয়েন্ট এলাকায় টায়ারে আগুন দেওয়া হয়।

এছাড়া শহরের পুরাতন বাসস্ট্যান্ড, কাজির পয়েন্ট, ষোলঘর পয়েন্ট. ওয়েজখালিতে তিনটি লেগুনা, একটি অটোরিকশা ও দুটি বাস ভাংচুর করে তারা।

তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সমাবেশ করতে চাইলেও পুলিশের বাধায় তা করতে পারেনি জেলা বিএনপি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাব ও বিজিবিও টহল দিচ্ছে।