২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 04:26 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

নিহত নরেন্দ্র চন্দ্র দাস (৫৫) স্থানীয় আসওয়াদ নিট কম্পোজিট কারখানায় কাজ করতেন। তিনি কিশোরগঞ্জের ডামিহা গ্রামের রাম চন্দ্র দাসের ছেলে।

শ্রীপুর থানার ওসি মোহসীন উল কাদির জানান, বুধবার বেলা সাড়ে ৯টার দিকে উপজেলার বেলতলি এলাকার আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন নরেন্দ্র। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।