২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

গাজীপুরে সালনা বাউপাড়া এলাকায় ঘরে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 02:26 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার ভোর সাড়ে ৩টার দিকে এ হামলায় গুরুতর আহত আরেক বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বৃদ্ধার নাম কলমজান (৭০)। আহত রহিমা খাতুন (৭৫) সম্পর্কে তার ভাবি বলে জয়দেবপুর থানার এসআই মো. ফাইজুর রহমান জানান।

তিনি বলেন, “জমি নিয়ে শত্রুতার জেরে এ হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

স্বজনদের বরাত দিয়ে এসআই ফাইজুর বলেন, কলমজান ও রহিমা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একপর্যায়ে দুই বৃদ্ধার চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।  

এ হামলায় ঘটনাস্থলেই মারা যান কলমজান। রহিমাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।