২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল বসতঘর, দোকান

চট্টগ্রামের বন্দর থানাধীন কলসীদিঘীর পাড় এলাকায় ১৮টি বসতঘর ও পাঁচটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 01:06 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার ভোর রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহ্লাদ সিংহ জানান।

বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগেই ঘর ও দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে ১৮টি বসত ঘর, দুটি মুদি দোকান, একটি করে কাপড়, স্টেশনারি ও দর্জির দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”   

বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা।