২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ট্রাকের চাপায় প্রাণ গেল চার অটোরিকশা যাত্রীর

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিপরীতমুখী দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে একটি অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 09:49 AM

Updated : 13 Jul 2022, 02:24 PM

উপজেলার চরভাবলা এলাকায়  বুধবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আখেরুজ্জামান জানান।

নিহতরা হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামের মন্টু সাহার ছেলে নিরঞ্জন সাহা (৩৫), মৃত আবদুল খালেকের ছেলে নুরুল ইসলাম ওরফে কালু (৪০), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মালতী গ্রামের আবদুর রহমানের ছেলে গোলম কিবরিয়া (৩৫) ও অটোরিকশা চালক টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি গ্রামের আবদুস ছালামের ছেলে ফারুক হোসেন (৩০)।

একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাটি দুই ট্রাকের মাঝখানে পড়ে বলে ওসি আখেরুজ্জামান জানান।

দু্ই পাশ থেকে দুই ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই  এর চালকসহ চার জন নিহত হন।

আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।