ওলামা লীগের দুই কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর নামা শ্যামপুরে দুর্বৃত্তদের গুলিতে দুই জন আহত হয়েছেন।
তারা হলেন, জসিম ব্যাপারী (২৪) ও আবদুল জলিল (৩৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তাদের ৯৮ নামা শ্যামপুর এলাকা থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
জসিমের মাথার পেছনে ও জলিলের মাথার পাশে গুলি লেগেছে।
আহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “আহতরা ওলামা লীগের সদস্য। শ্যামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ‘ডাকাত বিল্লাল’ গ্রুপের সদস্যরা তাদের গুলি ছুড়েছে।”
এই ঘটনায় আহতের পরিবার থানায় মামলা করবে বলেও জানান তিনি।
