যশোরে যুবক খুন
যশোর শহরের শংকরপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে রাতে শংকরপুর বটতলা জামে মসজিদের কাছে নিহত জয় (২৪) ওই এলাকার জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি ইনামুল হক জানান, সাড়ে ৮টার দিকে মসজিদের কাছে একটি দোকানে বসেছিল জয়। এ সময় ৭/৮ জন দুবৃর্ত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে, কী কারণে তাকে হত্যা করা হয় তা জানাতে পারেনি পুলিশ।
চিকিৎসক আক্তারুজ্জামান মীর্জা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
