২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাভারের ধামরাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 09:10 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সাভার মডেল থানার ওসি মোতালেব মিয়া জানান, সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহরাবকে মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ধামরাইয়ের আনন্দনগর গ্রামের এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চেয়ারম্যানের। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাভারের ব্যাংক কলোনিতে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন।

সোমবার রাতে বিয়ে করার জন্য ওই নারী সোহরাবকে চাপ দিলে তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন।

পরে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই পুলিশ ব্যাংক কলোনি এলাকা থেকে সোহরাবকে গ্রেপ্তার করে।