২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাসে অগ্নিসংযোগ

অবরোধ চলাকালে হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে একদল যুবক। তবে এতে কেউ দগ্ধ হয়নি।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সোমবার সন্ধ্যায় হাফিজপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সাজ্জাত ইবনে রায়হান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাফিজপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে অবরোধকারী পিকেটাররা।

এ ঘটনার বাস থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে বলে তিনি জানান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুর রহমান জানান, বাসটির অর্ধেক অংশ পুড়ে গেছে।