২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বিশ্ব ইজতেমা ৮ জানুয়ারি

দুই পর্যায়ের বিশ্ব ইজতেমা শেষ হওয়ার দিনই আগামী বছরের ৮ জানুয়ারি পরবর্তী ইজতেমা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 07:58 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

আযোজক কমিটির মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, রোবাবার রাতে বিশ্ব ইজতেমার শীর্ষ পর্যায়ের মুরুব্বিরা ২০১৬ সালের বিশ্ব ইজতেমার এ তারিখ নির্ধারণ করেন।

তিনি জানান, আগামী বছর বিশ্ব ইজতেমার তিনদিনের প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

চারদিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্ব।