মাদারীপুরে মঙ্গলবার হরতাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মাকে আটকের প্রতিবাদে মাদারীপুরে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।
সোমবার এক বিবৃতিতে জেলা ছাত্রদল এ ঘোষণা দেয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান অহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা ও জেলা ছাত্রদলের নেতাদের পরিবারের লোকজনকে থানায় আটকের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা এ হরতাল ডাকা হয়েছে।
শনিবার রাতে নৌ পরিবহন মন্ত্রীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক পরিবহনের একটি বাস ভাংচুর হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রোববার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান অহিদকে না পেয়ে বাড়ি থেকে তার মা নূর জাহান বেগমকে আটক করে পুলিশ।
