চুয়াডাঙ্গায় সাবেক ইউপি সদস্য গুলিতে হত্যা
চুয়াডাঙ্গা সদরে সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার বিকালে উপজেলার ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (৪৫) শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কাঙ্গালি মন্ডলের ছেলে এবং সাবেক ইউপি সদস্য।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক কামরুজ্জামান জানান, সিরাজুলকে কারা এবং কেন হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পরপরই সঙ্গে থাকা লোকজন লাশ নিয়ে চলে যায়।
গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে এনে ময়নাতদন্ত করা হবে।
গ্রামবাসী জানায়, একদল অজ্ঞাত দুর্বৃত্ত বিকাল সাড়ে ৪টার দিকে সিরাজুলকে গুলি করে ও কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রামবাসীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, সারা শরীরে কোপানো সিরাজুল ইসলামকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
